Translate

Thursday, 24 April 2025

কবিতা ও ছড়া ll Bengali ll Brain Tech Tutorial

প্রভাত
-মদনমোহন তর্কালঙ্কার 





পাখিসব করে রব রাতি পোহাইল, 
কাননে কুসুমকলি সকলি ফুটিল। 
রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে,
শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।

ফুটিল মালতী ফুল সৌরভ ছুটিল,
পরিমল লোভে অলি আসিয়া জুটিল।
গগনে উঠিল রবি লোহিত বরণ,
আলোক পাইয়া লোক পুলকিত মন।

শীতল বাতাস বয় জুড়ায় শরীর, 
পাতায় পাতায় পড়ে নিশির শিশির। 
ওঠ শিশু, মুখ ধোও, পর নিজ বেশ, 
আপন পাঠেতে মন করহ নিবেশ।

No comments:

Post a Comment

Posts

History of Paris Commune II Brain Tech Tutorial

History of Paris Commune   The Paris Commune was a radical, socialist government that ruled Paris for 72 days (March 18–May 28, 1871) follow...