Translate

Showing posts with label এককথায় প্রকাশ. Show all posts
Showing posts with label এককথায় প্রকাশ. Show all posts

Saturday, 17 May 2025

বাংলা ব্যাকরণ ll Brain Tech Tutorial

 

বাংলা ব্যকরণ


***

অভিধান: বাংলা -ইংরেজী

সংসদ বাংলা অভিধান






এককথায় প্রকাশ :: বিষয় নারী 

▪️যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা - মহাশ্বেতা 
▪️যে নারী আনন্দ দান করে - বিনোদনী 
▪️যে নারী কহলপ্রিয় - খাণ্ডানী 
▪️যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী - চিরন্টী 
▪️যে নারীর সহবাসে মৃত্যু হয় - বিষকন্যা 
 
যে নারী বীর - বীরাঙ্গনা
👉যে নারী বার (সমূহ) গামিনী = বারাঙ্গনা


👉যে নারী শিশুসন্তানসহ বিধবা = বালপুত্রিকা
👉যে নারী অঘটন ঘটাতে পারদর্শী = অঘটনঘটনপটীয়সী
👉যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)= অসূর্যম্পশ্যা
👉যে নারী একবার সন্তান প্রসব করেছে =কাকবন্ধ্যা
👉যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা
👉যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা = চিত্রার্পিতা
👉যে নারী (বা গাভী) দুগ্ধবতী = পয়স্বিনী
👉যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ংবদা
👉যে নারী স্বয়ং পতি বরণ করে = স্বয়ংবরা
👉যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ
👉যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
👉যে নারী সুন্দরী = রামা
👉যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
👉যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা =পরভৃতা বা পরভৃতিকা
যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
যে নারীর (মেয়ের) বিয়ে হয় নি = কুমারী
যে নারীর বিয়ে হয়েছে = উঢ়া
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
/নবোঢ়া(আইবুড়ো অর্থে)
যে নারীর নখ শূর্পের (কুলা) মত = শূর্পণখা
যে নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া
যে নারীর দুটি মাত্র পুত্র = দ্বিপুত্রিকা
যে নারীর স্বামী (ভর্তা) বিদেশে থাক= প্রোষিতভর্তৃকা
যে নারীর পঞ্চ স্বামী = পঞ্চভর্উঢ়া 
যে নারীর সতীন/শত্রু নেই = নিঃসপ্ত
যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
যে মেয়ের বয়স দশ বৎসর = কন্যকা
কুমারীর পুত্র = কানীন
নারীর লীলাময়ী নৃত্য = লাস্য
উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটীগণের নৃত্য = যৌবত
অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরও যে কনিষ্ঠার
বিয়ে হয় = অগ্রেদিধিষু
অক্ষিতে কাম যার (যে নারীর) = কামাক্ষী
মাছের মত সুন্দর চোখবিশিষ্ঠ যে নারী - মীনাক্ষী
অসমাপ্ত...

Posts

History of Paris Commune II Brain Tech Tutorial

History of Paris Commune   The Paris Commune was a radical, socialist government that ruled Paris for 72 days (March 18–May 28, 1871) follow...