Translate

Showing posts with label Proverbs. Show all posts
Showing posts with label Proverbs. Show all posts

Saturday, 26 April 2025

Origin of some proverbs ll Brain Tech Tutorial

কিছু ইংরেজি Proverbs ও Idioms এর উৎপত্তির ইতিহাস 


Add Insult To Injury (অবস্থা খারাপ থেকে খারাপতর করা)
ঈশপের পৌরাণিক কাহিনী “টাকওয়ালা এবং মাছি” থেকে উদ্ভব হয়েছে। এর উৎপত্তির বিষয়টি পাওয়া যায় রোমান লেখক Phaedrus এর অনুবাদে। গল্পে আছে একটি মাছি একজন টাকওয়ালা মানুষের মাথায় কামড় দিয়েছিল। টাকওয়ালা মাছি তাড়াতে গিয়ে সজোরে নিজের মাথায় আঘাত করে। এতে নিজেই নিজেকে মারাত্মকভাবে আহত করে মুমুর্ষ পর্যায়ে নিয়ে যায়। অপরদিকে তার এমন কান্ডে সেই মাছি তার মাথার চারপাশে বিদ্রুপ, তামাশা করে উড়তে থাকে। একই গল্পের অপর এক অনুবাদে পাওয়া যায়, লোকটি বেঁচে ছিল মাছির তিরষ্কার ও অপমান নিয়ে।

By Chance (ঘটনাক্রমে বা কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই) 
১৩০০ সালের থেকেই এই প্রবচনটি ব্যবহৃত হয়ে আসছে। মূল Chance কথাটির আগে By বসে কীভাবে প্রবচনটির উদ্ভব ঘটেছে, তা হয়তো খেয়াল করেনি কেউ। তবে এটুকু জানা যায় যে, সেই শেক্সপিয়ারের আমলেও প্রবচনটি খুবই স্বাভাবিক ছিল। ১৬১১ সালে শেক্সপিয়ার তার ‘দ্য উইন্টার্স টেল’ নাটকে লিখেছিলেন, “Though I am not naturally honest, I am so sometimes by chance.”

Between A Rock And A Hard Place
(দুটি অপছন্দের বিষয় থেকে একটি বাছাই করা):
বাগধারাটির উদ্ভব হয়েছিল খনি শ্রমিকদের জন্য। এর দ্বারা বুঝানো হতো, হয় বেকারত্ব, নয় অল্প বেতনে অধিক শ্রমসাধ্য কাজ। এর আগে গ্রিক কবি হোমারের মহাকাব্য ওডিসিতে এটি পাওয়া যায়। যেখানে ওডিসিয়াস এবং তার লোকজনকে মেসিনার সাগরবেষ্টিত যে স্থান দুটি দানব দ্বারা সুরক্ষিত সেখানে যেতে হচ্ছিল। দানব Scylla ছিল ১২ ফিট উচ্চতার ছয় মুখওয়ালা আর অন্য দানব Charybdis ছিল ঘূর্ণায়মান জলস্রোত সৃষ্টিকারী। এই দুটোর যেকোন একটা বাছাই করার ফলাফল ছিল মৃত্যু। “between Scylla and Charybdis” এই বাগধারাটি দ্বারা বুঝানো হতো দুটো মন্দ থেকে কম মন্দটি বাছাই করা।

Broken Heart (ভগ্নহৃদয়):
১৪ শতক থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে। এক্ষেত্রে হৃদয়কে ব্যবহারের মূল কারণ হলো, সে প্রাচীনকাল থেকেই সকল মানবিক আবেগ-অনুভূতির মূল উৎস হিসেবে হৃদয়ই বিবেচিত হয়ে এসেছে। সুতরাং, ভালোবাসা প্রমাণের জন্য বুক চিরে হৃদয় বের করে আনা বা ভেঙে টুকরো টুকরো হওয়া হৃদয়ের উপস্থাপন কোনো হাল আমলের বিষয় নয়। শত শত বছর ধরে মানুষের রোমান্টিকতায় বিরহ-বেদনা একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হয়ে এসেছে।

Bust One’s Chops (কারো সমালোচনা করা)
১৮ শতকের দিকে জুলফি বা ছোটখাট গোঁফ রাখা যখন জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখন এটি ব্যবহৃত হতো কারো মর্যাদার চ্যালেঞ্জ হিসেবে। প্রথম বিশ্বযুদ্বের শুরুর দিকে এই জনপ্রিয়তা কমতে শুরু করে। কারণ সে সময় প্রতিরক্ষামূলক গ্যাস মাষ্কের সাথে মানিয়ে নিতে পুরুষদের মুখের পার্শ্বঅংশ শেভিং করার দরকার হতো।

Break the Ice (সম্পর্কের বরফ গলানো):
ধারণা করা হয় যে, সমুদ্রে নৌকা চালানোর সময় যখন সামনে কোনো বড় বরফখণ্ড চলে আসতো এবং তার ফলে নৌকা নিয়ে সামনে এগোনো যেতো না, তখন নৌকার মাঝিরা এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতো। অনেক চেষ্টা-চরিত্র করে বরফ ভেঙে বা গলিয়ে, মাঝখানের ফাঁকা দিয়ে বা পাশ দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে যেতে হতো। ১৭ শতকের শুরুর দিক থেকে এটি আক্ষরিক অর্থেই ব্যবহৃত হয়ে এসেছে। কিন্তু বর্তমান রূপকার্থটির আগমন ঘটেছে অনেক পরে, সম্ভবত ১৯ বা ২০ শতকের দিকে। দুটি মানুষের বা পক্ষের মধ্যকার জড়তা কাটিয়ে স্বাভাবিক সম্পর্ক বা আলোচনা চালাতে যার ব্যবহার।

Calculated Risk (হিসাব-নিকাশ করে নেয়া ঝুঁকি)
বর্তমান সময়ের উদ্যোক্তারা হয়তো কথায় কথায় এই প্রবচনটি ব্যবহার করে থাকে, তবে এর ব্যবহার মূলত শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। তখন সৈন্যবাহিনীর প্রধানের যেকোনো অ্যাকশন নেয়ার আগে চিন্তা-ভাবনা করতেন, অ্যাকশনটি ব্যর্থ হলে ক্ষতি কেমন হবে, আর তার বিপরীতে সফল হলে লাভ হবে কতটুকু। অর্থাৎ, এখানে Calculated শব্দটি মূলত পরিকল্পিত অর্থে ব্যবহৃত হতো।

Running Amok (আকস্মিক আঘাত)
এই শব্দসমষ্টির মূল ধারণাটি আসে ১৭ শতকে মালয়দের কাছ থেকে। শব্দটি মালয় শব্দ 'mengamok' থেকে উদ্ভব, যার অর্থ ক্ষিপ্ত ও অসংযত অভিযোগ করা। বিদ্বেষপরায়ণ হয়ে যখন কেউ কারো উপর ঝাঁপিয়ে পড়ে, তখন ঐ ব্যক্তি বিচারবুদ্ধি হারিয়ে হাতের কাছাকাছি থাকা সব কিছুর ক্ষতি করতে থাকে, যতক্ষণ না তাকে দমন করা হয়। এই ধরণের পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তি অধিকাংশ সময় মৃত্যুবরণ করে। ১৭৭০ সালে ব্রিটিশ নাগরিক জেমস কুকের বিবরণীতে শব্দটি পাওয়া যায়।

Carbon Copy (লিখিত কোনো কিছুর নকল)।
প্রবচনটি শুরুতে আক্ষরিক অর্থেই ব্যবহৃত হতো। ১৯ শতকের শেষদিকে কার্বন কাগজের আগমন ঘটে। তখন একটি কার্বনের উপর কিছু লেখা হলে, কাগজ ভেদ করে কালি নিচের কাগজেও চলে যেতো, অর্থাৎ উপরের আর নিচের কাগজে অভিন্ন লেখা তৈরি হতো। সময়ের প্রবাহে অনেক নতুন প্রযুক্তির আগমন ঘটেছে। আজকাল লেখা নকল করতে কার্বন কাগজের প্রয়োজন হয় না। ফটোকপি মেশিন থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত অনেকভাবেই লেখা নকল করা যায়। তারপরও দুটি লেখার মধ্যে মিল পাওয়া গেলে, প্রথমেই আমাদের মাথায় আসে এ প্রবচনটি।

White Elephant (এমন কিছু যার খরচ তার মূল্যের চেয়েও বেশি)
এটি থাইল্যান্ড রাজাদের পালিত প্রথা থেকে উদ্ভব। কারো কাজে অপমানিত হয়ে যখন রাজা কাউকে শাস্তি দিতে চাইতেন, তিনি সরাসরি প্রাণদন্ড না দিয়ে অপরাধীকে একটি সাদা হাতি উপহার দিতেন। যেটা দেশের প্রতীক স্বরূপ। অর্থাৎ বিক্ষুদ্ধ তবে সৌজন্যতার সাথে শাস্তি। অপরাধীও এই উপহার অস্বীকার করতে পারতো না। কেননা এটি রাজনৈতিক বিশ্বাসঘাতকতার সমান। কেউ এই ধরনের অপরিমিত ব্যায়ের উপহার কেন অস্বীকার করবে? কারণ এই সাদা হাতির দেখা-শুনা করা, অপরাধীকে দেউলিয়া বানিয়ে দিবে। ইংরেজী শব্দকোষে “সাদা হাতি” বাগধারার পরিচিতি ঘটে শোম্যান ও সার্কাসের মালিক পি টি বারনাম এর হাত ধরে। তিনিই প্রথম দেশের বাইরের এমন এক প্রাণীকে জন সম্মুখে হাজির করেছিলেন।

ছবি: A white elephant at the Amarapura Palace in 1855 by Colesworthy Grant.

*Collected from social media 




Monday, 10 March 2025

বাংলাপ্রবাদ বাক্য-Proverbs ll Brain Tech Tutorial


প্রবাদ বলতে কী বোঝায়?
▪️প্রবাদ হলো একটি ছোট বাক্য যা মানুষ প্রায়শই উদ্ধৃত করে। প্রবাদ লোক সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ শাখাও বটে। প্রত্যেক প্রবাদেরই অন্তর্নিহিত অর্থ থাকে।
▪️প্রবাদ হলো জীবন সম্পর্কে কিছু পরামর্শ যা সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ।
▪️প্রবাদ হলো লোক পরম্পরায় চলে আসা যুক্তিপূর্ণ উক্তি।

বাংলা ভাষার ভাণ্ডারে 
অসংখ্য প্রবাদ আছে যা সাহিত্যের মর্যাদা পেয়ে থাকে। 
ইংরেজি ভাষাতেও আছে, তবে অন্যান্য ভাষায় আছে কি না তা এই প্রতিবেদককের জানা নেই। 
আফ্রিকান প্রবাদ বাক্য আছে। তা স্বতন্ত্রভাবে সংকলন করা হয়েছে।

 


এখানে বাংলা কিছু প্রবাদ সংকলিত হয়েছে বর্ণানুক্রমে।
যেগুলির ইংরেজি ভাষায় প্রতিশব্দ সংগ্রহ করা সম্ভব হয়েছে সেগুলিকে বন্ধনীর মধ্যে রাখা হয়েছে।

স্বরবর্ণ  ◾◾◾◾◾

▪️অকারণে কিছু ঘটনা। (No smoke without fire.)

▪️

▪️অতি ভক্তি চোরের লক্ষন। 
▪️অতি সন্যাসীতে গাজন নষ্ট। 
▪️অতি লোভে তাঁতি নষ্ট। 
▪️অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার পায়ে বেড়ি। (Every fox must pay its skin...
▪️অতি জ্বালে ব্যঞ্জন নষ্ট। 
▪️অতি চেনার কদর নেই।
▪️অতি আদরে সন্তান নষ্ট। (To much indulgence, spoil a child.)





ব্যঞ্জন বর্ণ ◾◾◾◾◾

ফ 

▪️ফাঁকা কালসীর আওয়াজ বেশী। ( An empty vessel sound much.)




স্বভাব যায় না মরে, কয়লা 


দিয়ে প্রবাদ প্রবচন

✍

1. হওয়া ভাতে কাঠি: 

কাজ শেষ হয়ে গেলে তাতে সাহায্য করতে আসা

2. হাতের লক্ষ্মী পায়ে ঠেলা: সৌভাগ্যে পাওয়া সুযোগ বুদ্ধিদোষে নষ্ট করা

3. হংসমধ্যে বকো যথা: 

সুন্দরের মধ্যে অসুন্দরের উপস্থিতিগুণীজনের মাঝে মূর্খের বিসদৃশ উপস্থিতি।

4. হক কথায় আহাম্মক রুষ্ট

উচিত/সত্য কথা বললে নির্বোধ ব্যক্তিরা রাগ করে এবং বুদ্ধিমান সন্তুষ্ট হয়

5. হাতে মারি না ভাতে মারি

হাতে মারার চেয়ে ভাতে মারা অনেক নিষ্ঠুরতার কাজ

6. হাতে দই পাতে দই তবু বলে কই কই

নিমন্ত্রণবাড়ীতে ভূরিভোজ করেও আশ মেটে নাযেন কোনদিন কিছু খায় নি

প্রাচুর্য সত্বেও অভাববোধ যায় না

7. হক কথায় দেবতা তুষ্টউচিৎ কথায় মানুষ রুষ্ট

দেবতুল্যলোক উচিৎ কথা শুনে সন্তুষ্ট হনকিন্তু সাধারণ মানুষেরা উচিৎ কথা শুনে ক্ষেপে যায়

8. হক কথায় বন্ধু বিগড়ায় হক কথায় মামা বেজার

সত্যকথা কেউ শুনতে নারাজসত্যকথা বললে আপনজনও অপছন্দ করেসুতরাং মা ব্রুয়াৎ সত্যমপ্রিয়ম

9. হক কথার ভাত নেই: 

উচিত/সত্য কথা দাম পায় না

10. হাতে কালি মুখে কালি বাছা আমার লিখে এলি

ছেলে লিখুক বা না লিখুক হাতে মুখে কালি থাকলে মায়েরা ভাবে ছেলে তার লিখেপড়ে এসেছে

11. হাতির পাঁচ পা দেখা: 

অহঙ্কারী ব্যক্তির দাম্ভিক আচরণ

12. হক কথার মার নেই: 

সত্য কথা বলায় বিঘ্ন নেই

13. হাতি মরলেও লাখ টাকা: 

মহার্ঘ বস্তু সবসময় মহার্ঘ থাকে

14. হাতি ঘোড়া গেল তলমশা বলে কত জল: 

বিজ্ঞরা যেখানে ব্যর্থ সেখানে নির্বোধ এসে নাক গলায়সবল যে কাজ করতে ব্যর্থদুর্বল সেই কাজ করতে এগিয়ে যায়

15. হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী: 

যেমন হাঁদারাম রাজা তেমনি গাধারাম মন্ত্রণাদাতা

অকর্মণ্য ব্যক্তির ততোধিক অযোগ্য দোসর

নির্বোধ লোকের নির্বোধ পরামর্শদাতা

মূল প্রবাদটি হল ভবচন্দ্র রাজার গবচন্দ্র মন্ত্রী; (উৎসকাহিনী- ভবচন্দ্র ছিলেন কামরূপের রাজা গোবিন্দচন্দ্রের পুত্র; তাঁর আসল নাম ছিল উদয়চন্দ্র; ডাকনাম ছিল ভবচদ্র; তিনি ছিলেন অচতুর; তাঁর মন্ত্রীও ছিলেন তেমনি নির্বোধ; সেইজন্য ভব, হব বা হবু হয়েছেন (হাবারাম অর্থে) এবং মন্ত্রী গব বা গবু হয়েছেন (গবারাম অর্থে)।

16. হবু ছেলের অন্নপ্রাশন: 

আগাম সুখকল্পনাপরে কি হবে না জেনে আগে থেকেই প্রস্তুতি;
সমতুল্য- 'কালনেমির লঙ্কাভাগ'; 'রাবনের ছাদনাতলা'; রাম না হতেই রামায়ণ' ইত্যাদি।

17. হাড়ে দূর্বা গজানো: 

জমি পড়ে থাকলে দূর্বা গজায়, - অত্যন্ত অলসআলসেমি এমনমাত্রার যে দূর্বাও সেখানে গজানোর সুযোগ পায়

18. হাড় এক ঠাঁই মাস এক ঠাঁই: 

প্রচণ্ড প্রহারে ক্ষতবিক্ষত

19. হ----

কাজে বিশৃঙ্খলাগোলমেলে ব্যাপার

20. হয় না-হয় বিয়ে, ঢাক বাজাও গিয়ে: 

বিয়ে হবে কিনা ঠিক নেই তারজন্য আগাম ব্যস্ততাআদিখ্যেতাবাড়াবাড়ি। সমতুল্য- 'হবু ছেলের অন্নপ্রাশন'।

21. হয় যদি তিলটাকয় তবে তালটা: 

(বা ‘তিলকে তাল করা’)ঘটনার বর্ণনায় বাড়াবাড়ি

22. হাটকানা: 

হাটে নানারকম জিনিসপত্র দেখে যার তাক লেগে যায়কোনটা কিনবে ঠিক করতে পারে না

23. হরি বড় দয়াময়কথায় বটে কাজে নয়

অবিশ্বাসীর দেব-দ্বিজে অভক্তিবাস্তব অভিজ্ঞতার প্রতিফলনকোন ব্যক্তিকে লোকে দয়ালু বলে জানে অথচ অভিজ্ঞতা অন্য কথা বলে

24. হরি বাঁচান প্রাণবৈদ্যের বাড়ে মান: 

একজন কাজ করেঅন্যজন তার সুখ্যাতি কুড়ায়কাকতলীয়ভাবে কেউ কোন কাজের কৃতিত্ব পেলে এই প্রবাদ বলা হয়; সমতুল্য- 'ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে'

25. হাঁড়ির ভাত একটা টিপলেই সবার খবর মেলে: 

দলের একজনকে চিনলেই সবাইকে চেনা যায়

26. হরি ঘোষের গোয়াল: 

নিস্কর্মা লোকেদের আড্ডাস্থল;

(উৎসকাহিনী- কোলকাতা নিবাসী হরি ঘোষ নিস্কর্মা আত্মীয়দের প্রতিপালন করতেন; কোন নিস্কর্মা ব্যক্তি একবার তাঁর শরণ নিলেই তার আশ্রয় পেত; এইসব লোকের আবাসস্থল হওয়ায় তাঁর বাড়ির নাম হয়েছিল- 'হরি ঘোষের গোয়াল'; কথায় বলে- 'হরি ঘোষের গোয়াল পেয়েছে'; 'হরি ঘোষের গোয়াল বানিয়ে ফেলেছে'।)

27. হাঁটু জলে ডুবে মরা: 

সামান্য বিপদে নাজেহাল হওয়া

28. হরি মটর খেয়ে থাকা: 

উপবাসে থাকাযেদিন অন্নের কোন সংস্থান থাকে না সেই দিন লোকে বলে আজ হরিমটর খেয়ে থাকতে হবে

29. হরিণের শত্রু তার মাংস: 

মাংসের লোভে বাঘ হরিণ মারেহরিণ নিজেই নিজের শত্রু;

30. হরেদরে কাশ্যপ গোত্র: 

যার জাতি  বংশ পরিচয় অজ্ঞাত; সমতুল্য- 'জাত খুইয়ে কাশ্যপ গোত্র'

31. হরিণের শিঙে মাছি বসে না

সদা চঞ্চল হরিণের শিঙ- মাছি বসতে পারে নাগতিশীল মনে ময়লা ধরে না; সমতুল্য- 'গড়ানো পাথরে শ্যাওলা ধরে না'।

32. হরিহর আত্মা: 

অভিন্ন হৃদয়ের বন্ধু; সমতুল্য- ‘জগাই-মাধাই’

33. হোদল বনে শিয়াল রাজা: 

অজ্ঞানীদের মাঝে অল্পজ্ঞানী যথেষ্ঠ সম্মান পায়

সমতুল্য- ভেড়ার দলে বাছুর মোড়ল’।

34. হ্যাপায় পড়ে স্রোতে ভাসা: 

দায়ে পড়ে কাজ করা

35. হোঁচট খেয়ে পদ্মনাভ // হোঁচোট খেয়ে প্রণাম

উল্টে পড়ে গিয়ে প্রণাম স্বীকারপ্রণাম না করেও প্রণামকার্যগতিতে কোন ভালো কাজ করা; 

সমতূল্য- 'উচোট খেয়ে প্রণাম'।

36. হোঁতা (থোতামুখ ভোঁতা 'লো

দর্পচূর্ণ 'লো

37. হোক-না-কেন কাঠের বিড়াল ইঁদুর ধরতে পারলেই ': 

উপায় যাই হোক-না-কেন কার্যসিদ্ধি 'লেই '

38. হেসে হেসে কথা কয়  হাসি তো ভাল নয়: 

কুটিল ব্যক্তি হেসে হেসে কথা বললে মনে সন্দেহ জাগে

39. হিসাবের গরু বাঘে খায় না:

হিসাব করে চললে ভাল বই মন্দ হয় না

40. হারামের পয়সায় আরাম নেই: অসদুপায়ে অর্জিত অর্থের কোন মূল্য নেই

41. হায়রে আমড়া কেবল আঁটি আর চামড়া: 

বাইরে চাকচিক্য ভেতরে শূন্যতাদেখে আদর করে নিয়ে পরীক্ষায় অসারত্ব উপলব্ধি করা

42. হাতের শাঁখা দর্পণে দেখা: ঘোরাপথে বা বাঁকাপথে কাজ করা।

কয়েকটি বাংলা প্রবাদ বাক্যের ইংরেজি ভাষায় অর্থ।












to be contd...








the page is under prosess 


Posts

History of Paris Commune II Brain Tech Tutorial

History of Paris Commune   The Paris Commune was a radical, socialist government that ruled Paris for 72 days (March 18–May 28, 1871) follow...