Translate

Wednesday, 30 April 2025

Short Stories ll Bengali ll Brain Tech Tutorial

একদিন এক বাঘ ও এক গাধার মধ্যে ঘাসের রং নিয়ে তর্ক শুরু হলো। কেউ কারো কাছে হার মানতে রাজী নয়। গাধা বাঘকে বললো, “ঘাসের রং নীল।” বাঘ বললো, “না, ঘাসের রং নীল নয়, সবুজ।” 

একজন বলে নীল, আর অন্যজন বলে সবুজ। নীল-সবুজ, নীল-সবুজ করতে করতে ওরা কেউ কারো কাছে বশ্যতা স্বীকার করতে রাজী নয়। শেষমেষ দু’জনে ঠিক করলো তারা পশু রাজা সিংহের কাছে বিচার চাইতে যাবে।

 
দু’জনে সিংহের কাছে যাচ্ছিলো।  সিংহের কাছাকাছি পৌঁছতেই গাধা চিৎকার করে সিংহকে বলছিলো, “পশুরাজ, ঘাসের রং নীল, তাই না?”
সিংহ খুব শান্ত গলায় গাধাকে বললো, “হ্যাঁ, একদম ঠিক বলেছো, ঘাসের রং নীল।”

তখন গাধা সিংহকে বললো, “পশুরাজ দেখুন তো, বাঘ আমার সাথে শুধু তর্কই করে যাচ্ছিলো, সে কখনোই মানতে রাজী নয়, ঘাসের রং নীল। বাঘকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন।” 

তখন পশুরাজ সিংহ বললো, “ঠিক আছে, তাকে শাস্তি দিচ্ছি। বাঘের শাস্তি হলো তাকে পাঁচ বছর পর্যন্ত চুপচাপ থাকতে হবে, সে আর গাধার সাথে কথা বলতে পারবে না।” 

এ শাস্তির কথা শুনে বাঘ পশুরাজ সিংহকে জিজ্ঞেস করলো, “ঘাস সবুজ হওয়া সত্ত্বেও আপনি কেন গাধার সাথে সুর মিলিয়ে বলছেন ঘাস নীল?”
তখন পশুরাজ সিংহ বাঘকে বললো, “তুমিই সঠিক, ঘাসের রং সবুজ। কিন্তু যে কেহ সত্য মানতেই চায় না, তার সাথে তর্ক করার কোনো মানে হয় না। তোমাকে এই শাস্তি দিলাম গাধার সাথে তর্ক করে তোমার সময় যাতে আর নষ্ট না হয়।” 

শিক্ষনীয় বিষয়: যে শিখতে চায় না, কেবল তর্কে জিততে চায়, তার সাথে তর্ক করো না।

*সংগৃহীত ও সামান্য পরিমার্জিত। লেখকের নাম জানা যায়নি।

No comments:

Post a Comment

Posts

History of Paris Commune II Brain Tech Tutorial

History of Paris Commune   The Paris Commune was a radical, socialist government that ruled Paris for 72 days (March 18–May 28, 1871) follow...