Translate

Monday, 17 November 2025

তারাপদ রায় II বাংলা সাহিত্য সংগ্রহ II Brain Tech Tutorial II Free for all


তারাপদ রায়

এ‌খন বেঁচে থাকলে বাংলা সাহিত্য কত না মণিকাঞ্চনের অধিকারী হত।

বাঙালির বড়ো দুর্দশা যে আজকে কলমের খোঁচা মেরে কথা বলতে পারে এমনটা আর কেউ অবশিষ্ট নেই। 

তিনি চলে যাওয়ায় বাঙালি এমন রঙ্গরসের স্বাদ থেকে চিরতরে বঞ্চিত হয়ে থাকবে।

 😀

সাহিত্যিক তারাপদ রায়ের মাদ্রাজ ভ্রমণের একটা ছোটো ঘটনা ওনারই জবানিতে:

সেবার স্টেশনের কাছে যে হোটেলে উঠেছিলাম  সেখানে খাবার ব্যবস্থাও ছিলো। তা সকালে ব্রেকফাস্ট করতে নেমেছি, বেয়ারা হাসিমুখে বললো "ভানাক্কম"। ভাবলাম নাম জিজ্ঞেস করছে নিশ্চয়; উত্তর দিলাম "তারাপদ রায়"।

রাতে খেতে নেমেছি আবার সেই বেয়ারা আর আবার "ভানাক্কম"। ভাবলাম ভুলে গেছে বোধহয়; আবার বললাম, "তারাপদ রায়"।

একটু পরে এক তামিল বন্ধুকে ব্যাপারটা বলতেই সে এই মারে কি সেই মারে, বলে কিনা "ভানাক্কম" তামিল greeting .. আমাকে ওই বেয়ারা greet করছিলো নিজের ভাষায়। দেখলাম বড্ড ভুল হয়ে গেছে। 

পরদিন সকালে ব্রেকফাস্ট করতে নেমে আগেই বেয়ারাকে দেখে বললাম "ভানাক্কম"। বেয়ারা এক মুখ হেসে বললো, "তারাপদ রায়"।

😀






No comments:

Post a Comment

Posts

History of Paris Commune II Brain Tech Tutorial

History of Paris Commune   The Paris Commune was a radical, socialist government that ruled Paris for 72 days (March 18–May 28, 1871) follow...